বগুড়ায় ঈদের বাজারে ব্যাপক বেচাকেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় এবারে ঈদের কেনাকাটা বেশ জমে উঠেছে। শহরের প্রধান বিপণিবিতান ও মার্কেটগুলো এখন সব বয়েসী নারী-পুরুষ ও শিশুদের সমাগমে মুখরিত। তারা প্রচণ্ড গরমের মধ্যেও সকাল থেকে গভীর রাত পর্যন্ত পছন্দের জিনিসটি কিনতে বিভিন্ন বিপণিবিতান ও মার্কেটে চষে বেড়াচ্ছে।ফুটপাত থেকে শুরু করে বগুড়ার ঐতিহ্যবাহী নিউমার্কেট, শরিফ উদ্দিন সুপার মার্কেট, আহমেদ মার্কেট, জামিল শপিং সেন্টার, আল-আমিন কমপ্লেক্স, রঞ্জু নিউমার্কেট ও রফিক খান মার্কেট সর্বত্রই তৈরি পোশাক, শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি-ফতুয়া, জুতা-স্যান্ডেল ও প্রসাধনীর দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।ব্যবসায়ীরা জানান, এবারের ঈদে তরুণীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বিশ্বখ্যাত গায়িকা শাকিরার নামে আসা ‘ওয়াকা ওয়াকা’ থ্রি-পিস ও স্কার্ট। নেট হাতা ও কাতানের কাপড়ের তৈরি মাসাককালি এবারও ভালো বিক্রি হচ্ছে। এ ছাড়া তরুণীদের পছন্দের তালিকায় আছে কোটালি, সোহানা, আধুরি, বিদায়, সাজনা, সানিয়া মির্জা, কারিনা কাপুর ও ক্যাটরিনাসহ বিভিন্ন নামের পোশাক।তবে এবার ব্যবসায়ীরা চড়া দাম আদায় করছে বলে ক্রেতাদের অভিযোগ। সরকারি আযিযুল হক কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী শায়লা পারভীন বলেন, সব ধরনের পোশাকের দামই বেশি।নিউমার্কেটের তাঁত সম্ভার নামের দোকানের মালিক রণজিত সরকার বলেন, ঈদের বাজার জমে উঠেছে।বগুড়া শহরের জলেশ্বরীতলাসহ আবাসিক এলাকাগুলোতে গড়ে ওঠা ফ্যাশন হাউসগুলোতে এখন জমজমাট বেচাকেনা চলছে। যেখানে বিশেষ করে উচ্চ বিত্তরাই বেশি কেনাকাটা করে থাকে। এসব ফ্যাশন হাউসে দামি থ্রি-পিস, শাড়ি, শার্ট-প্যান্ট ও ছোটদের কাপড়সহ সব ধরনের পোশাকই বিক্রি হচ্ছে।