বগুড়ায় গেটকো এগ্রি বিজনেসের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার একটি হোটেলে সম্প্রতি গেটকো এগ্রি বিজনেসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গেটকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ খালেদ। সভাপতিত্ব করেন গ্রুপের পরিচালক দেওয়ান এম কে সাঈদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গেটকো গ্রুপের পরিচালক গোলে আফরোজ বানু ও কে এম রাকিব হাসান, বগুড়া জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক তাজমিলুর রহমান, গেটকো এগ্রোভিশনের মহাব্যবস্থাপক আবদুস সামাদ মণ্ডল, প্রধান পরিচালন কর্মকর্তা মো. শরীফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।