বগুড়ায় চালু হলো বে এম্পোরিয়াম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শহরের জলেশ্বরীতলার শহীদ আবদুল জব্বার সড়কে সম্প্রতি বে এম্পোরিয়াম শু-স্টোরের একটি নতুন শাখা খোলা হয়েছে।এ শাখার উদ্বোধন করেন বে গ্রুপের উপদেষ্টা মো. হারুন অর রশীদ ও ঢাকা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (বগুড়া শাখা) মো. আবু সিন্হা। এ সময় বে এম্পোরিয়ামের অন্য কর্মকর্তারাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বে এম্পোরিয়াম শু-স্টোরের এ শাখায় পুরুষ-মহিলা ও বাচ্চাদের জন্য নানা ডিজাইনের জুতা ও স্যান্ডেল বিক্রি হচ্ছে। বিজ্ঞপ্তি।