বগুড়ায় জামানত ছাড়াই ব্র্যাক ব্যাংকের ঋণ কার্যক্রম চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক ব্যাংক বগুড়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে জামানত ছাড়া ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদানের কর্মসূচি চালু করেছে।স্থানীয় একটি হোটেলে গত শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে ‘দুর্জয় এসএমই লোন’ নামের এই ঋণসেবা কার্যক্রম চালুর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ব্যাংকের এসএমই বিভাগের প্রধান ফরিদুল ইসলাম ও উপমহাব্যস্থাপক মামদুদুর রশিদ এই ঋণ কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) আনোয়ার হোসেন, পৌর মেয়র এ কে এম মাহবুবর রহমান, ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ফিরোজ আহমেদ খান, হেড অব অপারেশন শাহ আলম ভূঁইয়া, হেড অব সিআরএম নাবিল মুস্তাফিজ রহমান ও বগুড়া শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম এবং ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম প্রমুখ।