বগুড়ায় ট্রান্সকমের পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় ট্রান্সকম ডিজিটালের ‘বিশ্বকাপ দেখে এই গ্রীষ্মে ছুটি কাটান বিদেশে’ শীর্ষক বিক্রয় কার্যক্রমের পুরস্কার বিতরণ করা হয়েছে।এই কার্যক্রমের আওতায় বগুড়ার শেরপুর উপজেলার মোসলেম উদ্দিন ট্রান্সকম ডিজিটালের বগুড়া শোরুম থেকে একটি টিভি কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে ঢাকা-মালয়েশিয়া-ঢাকার বিমান টিকিট পেয়েছেন।একইভাবে এই শোরুম থেকে একটি ফ্রিজ কিনে একটি মোবাইল ফোনসেট জিতেছেন বগুড়া শহরের নারুলী এলাকার গৃহিণী ইয়াসমিন আক্তার।ট্রান্সকমের বগুড়ার শোরুমে গত শুক্রবার বিজীয়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় কোম্পানির আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক ইকবাল আতাহার খান, জোনাল সেলস ম্যানেজার আশরাফুল ইসলাম, বগুড়ার রিটেইল ম্যানেজার আবুল বাশার, বগুড়ায় ট্রান্সকম ইলেকট্রনিকসের ডিলার এজোনিস বাবু ও সেন্সবেরির স্বত্বাধিকারী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।