বগুড়ায় বাংলাদেশ ব্যাংকের স্বয়ংক্রিয় নিকাশঘর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের বগুড়া কার্যালয়ে অটোমেটেড ক্লিয়ারিং হাউস বা স্বয়ংক্রিয় নিকাশঘরের কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম প্রধান অতিথি হিসেবে গতকাল মঙ্গলবার এই নিকাশঘরের উদ্বোধন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার ও উপপরিচালক এখলাস উদ্দিন, বগুড়া শাখার মহাব্যবস্থাপক মহা. নাজিমুদ্দিন ও উপমহাব্যবস্থাপক আশুতোষ পাল এবং ব্যাংক এশিয়ার বগুড়া শাখার ব্যবস্থাপক মোজাফফর হোসেন। এদিকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একই ১২ জন মহিলা উদ্যোক্তাসহ মোট ৪৩ জন ঋণ গ্রহীতার মধ্যে ৩৭ কোটি টাকার ঋণ বিতরণ করেন।