বগুড়ায় বার্জারের মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্জার পেইন্টস বগুড়ায় একটি মোটেলে গত শুক্রবার এক মতবিনিময় সভার আয়োজন করে। এতে কোম্পানির চেয়ারম্যান জেরাল্ড কে অ্যাডামস বগুড়া ও দিনাজপুর জেলার ডিলারদের সঙ্গে মতবিনিময় করেন।সভায় বার্জার পেইন্টসের পরিচালক জন ক্লুডি লুথ্রিউল, বিক্রয় মহাব্যবস্থাপক সৈয়দ আবু আবেদ এবং বগুড়ার সেলস ডিপোর ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।জেরাল্ড কে অ্যাডামস ডিলারদের কাছ থেকে ব্যবসায়িক খোঁজ-খবর নেন এবং তাঁদের ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।পরে জেরাল্ড কে অ্যাডামস সিরাজগঞ্জ জেলার বার্জার পেইন্টস ডিলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।