বগুড়ায় বায়োগ্যাস প্রকল্প পরিদর্শন ও সুধী সমাবেশে গভর্নর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল শনিবার বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়িতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) অর্থায়িত বগুড়া ফার্মিং কমপ্লেক্সে বায়োগ্যাস প্রকল্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি এক সুধী সমাবেশে বক্তব্য দেন। বগুড়া কমপ্লেক্সের মালিক শফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান, মশিহুর রহমান, ব্যবসায়ী মাহফুজ সিদ্দিক প্রমুখ।আতিউর রহমান বলেন, সবাই নিজ উদ্যোগে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে এ দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা সম্ভব।