বগুড়ায় মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। স্থানীয় জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের মাটিডালি মোড়ে এই মেলা চলছে।বগুড়ার জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান গতকাল সোমবার মেলার উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া চেম্বারের সভাপতি মমতাজ উদ্দিন।এতে বক্তব্য দেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজার রহমান, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম প্রমুখ।বগুড়া চেম্বার এই মেলার আয়োজন করলেও এটি পরিচালনার দায়িত্বে রয়েছে ফ্রেম ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পরিচালক আবদুল মান্নান জানান, মেলায় বিভিন্ন ধরনের ১৮০টি স্টল রয়েছে। এ ছাড়া দর্শনার্থীদের বিনোদনের জন্য সার্কাস, পুতুলনাচসহ বিভিন্ন ব্যবস্থাও রাখা হয়েছে।