বগুড়ায় ম্যারিকোর খুচরা বিক্রেতা ও পরিবেশক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিবেশক, পাইকারি ও খুচরা বিক্রেতাদের এক সম্মেলন গতকাল বৃহস্পতিবার স্থানীয় শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।সম্মেলনে কোম্পানির সাম্প্রতিক সময়ের ‘রমজান ধুম’ ও ‘ঈদ ধামাকা’ শীর্ষক কার্যক্রমে অংশ নেওয়া ব্যবসায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া র্যাফল ড্র অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কোম্পানির আঞ্চলিক কর্মকর্তা সুবীর দে, কিংশুক দাস, বগুড়া অঞ্চলের বিক্রয় ব্যবস্থাপক কে এস ভিজয়, উত্তরাঞ্চলের ডিপো পরিচালক সৈয়দ আহমেদ, কে এম সায়েম ও মুহাম্মদ গিয়াস উদ্দিন।