বগুড়ায় যমুনা লুব্রিকেন্ট অয়েলের বিপণন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের নিজস্ব ব্র্যান্ডের লুব্রিকেন্ট অয়েলের বিপণন শুরু হয়েছে।এ উপলক্ষে গত শনিবার স্থানীয় একটি মোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক আবদুস সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপমহাব্যবস্থাপক মো. মাহিদুর রহমান। বক্তব্য দেন বাংলাদেশে পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান ও রাজশাহী বিভাগের সভাপতি আবদুল মোমিন দুলাল।