বগুড়ায় রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের বিক্রয় ও সেবাকেন্দ্র চালু
বগুড়ার রংপুর রোডের দত্তবাড়ীতে রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের একটি বিক্রয় ও সেবাকেন্দ্র খোলা হয়েছে। ক্রেতার সন্তুষ্টি ও কোম্পানির সেবায় ক্রমাগত উৎকর্ষসাধনের লক্ষ্যে বিক্রয় ও সেবা কেন্দ্রটির উদ্বোধন করা হয়।রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুদাসিসর মর্তুজা মঈন সম্প্রতি এই বিক্রয় ও সেবাকেন্দ্র উদ্বোধন করেন। এ সময় কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নতুন এই বিক্রয় ও সেবাকেন্দ্রে রহিমআফরোজের বাজারজাত ডান্লপ্ টায়ার, লুকাস ব্যাটারি, ক্যাস্ট্রল লুব্রিকেন্টস্, দাইয়্যু ইলেকট্রিক পণ্য, রহিমআফরোজ আইপিএস ও ইউপিএস ইত্যাদি বিক্রি করা হচ্ছে।এ ছাড়াও বিক্রয় ও সেবাকেন্দ্রটি কম্পিউটারাইজড অটো সার্ভিস, যেমন—হুইল ব্যালেন্সিং, হুইল অ্যালাইনমেন্ট, টায়ার ফিটমেন্ট, ইঞ্জিন অ্যানালাইসিস, ব্যাটারি সার্ভিস, টিউবলেস টায়ার মেরামত ইত্যাদি সেবা প্রদান করবে।