বগুড়ায় রূপালী ব্যাংকের মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপালী ব্যাংক লিমিটেডের বগুড়া অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের এক মতবিনিময় সভা গত মঙ্গলবার স্থানীয় একটি মোটেলে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শেখ আহমদ প্রধান অতিথি ও বগুড়ার থানা রোড করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত অঞ্চল প্রধান আবু বক্কর সিদ্দিক।মতবিনিময় সভায় খেলাপি ঋণ আদায়, আমানত সংগ্রহ ও মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের নির্দেশনা দেওয়া হয়।