বগুড়ায় রূপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপালী ব্যাংকের বগুড়া অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের এক মতবিনিময় সভা গত সোমবার স্থানীয় একটি মোটেলে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান আহমদ আল কবির প্রধান অতিথি এবং বগুড়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক কাজী মো. নেয়ামতউল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের উপমহাব্যবস্থাপক কাইসুল হক।আহমদ আল কবির আমানত সংগ্রহ, খেলাপি ঋণ আদায় ও এসএমই ঋণ বিতরণ কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে ব্যাংকের সার্বিক ব্যবসায়িক উন্নয়নের বিষয়ে দিকনির্দেশনা দেন। পাশাপাশি তিনি বিগত বছরের ধারাবাহিকতায় চলতি ২০১১ সালেও বগুড়া অঞ্চলে মুনাফাসহ অন্যান্য লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ব্যাংকের কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন।