বগুড়ায় শাহজালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড গ্রাহকদের সুবিধার্থে বগুড়া শহরের বড়গোলায় একটি এটিএম বুথ খুলেছে।ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল জব্বার চৌধুরী গত বৃহস্পতিবার এটিএম বুথটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের শাখা ব্যবস্থাপক নুরুল আমিন সরকার, উপব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান ও কার্ড বিভাগের প্রধান ফখরুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।