বগুড়ায় স্কুলছাত্রীদের সাইকেল দিল মিডল্যান্ড ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি) সম্প্রতি সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (সিএসআর) ‘স্বপ্ন যাত্রা’-এর অংশ হিসেবে বগুড়া জেলার বিভিন্ন উপজেলার সুবিধাবঞ্চিত মেধাবী স্কুলছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেছে। এ উপলক্ষে ১ জানুয়ারি বগুড়ায় দুটি অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান, বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, বগুড়ার পৌর মেয়র এ কে এম মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। দুই অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার মোট ২৯ জন স্কুলছাত্রীকে সাইকেল দেওয়া হয়। বিজ্ঞপ্তি