বগুড়ায় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার একটি মোটেলে গতকাল মঙ্গলবার স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ত্রৈমাসিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বিক্রয় উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ তারেক। এতে অন্যান্যের মধ্যে কোম্পানির জাতীয় বিক্রয় ব্যবস্থাপক সৈয়দ ইকবাল করিম, জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক মালিক মোহাম্মদ, বিতরণ উন্নয়ন ব্যবস্থাপক শাহ মোহাম্মদ মাকসুদুল প্রমুখ বক্তব্য দেন।সম্মেলনে স্কয়ার টয়লেট্রিজের বগুড়া অঞ্চলের ব্যবস্থাপক, সমন্বয়কারী, সুপারভাইজার ও জেলা কর্মকর্তারা যোগ দেন। এতে বগুড়া জেলা ছাড়াও গোবিন্দগঞ্জ, রংপুর, নওগাঁ, লালমনিরহাট, দিনাজপুর, সৈয়দপুর, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ প্রভৃতি অঞ্চলের ১২৪ জন বিক্রয় প্রতিনিধি যোগ দেন।