বগুড়ায় স্কয়ার টয়লেট্রিজের বিক্রয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার একটি মোটেলে গতকাল বৃহস্পতিবার স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ত্রৈমাসিক বিক্রয় সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে স্কয়ার টয়লেট্রিজের উত্তরাঞ্চলের ১৬টি জেলার ১৪০ জন আঞ্চলিক ব্যবস্থাপক, সমন্বয়কারী ও বিক্রয় প্রতিনিধি যোগ দেন।সম্মেলনে স্কয়ার টয়লেট্রিজের চলতি ২০১১ সালের বিক্রয় কৌশল নিয়ে আলোচনা করা হয়।কোম্পানির বিক্রয় প্রধান মোহাম্মদ তারেক সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে কোম্পানির জাতীয় বিক্রয় ব্যবস্থাপক সৈয়দ ইকবাল করিম, বিপণন প্রধান মালিক মোহাম্মদ সাঈদ, বিতরণ ব্যবস্থাপক শাহ মুহাম্মদ মাকসুদুল বারী ও বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক খন্দকার লুৎফুল মান্নান বক্তব্য দেন।