প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস লিমিটেডের ব্র্যান্ড কসমিক, প্রটেক্টর, ব্রাভোসহ বিভিন্ন ধরনের দরজার পরিবেশকদের নিয়ে সম্প্রতি গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হয়েছে পরিবেশক সম্মেলন। এ সম্মেলনে কোম্পানির আড়াই হাজারের বেশি পরিবেশক অংশ নেন। আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার দিলীপ কুমার সূত্রধর, জেনারেল ম্যানেজার (মার্কেটিং) এম এ এম মুনীম, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সোলায়মান এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি