বঙ্গজের পর্ষদ সভা ১৮ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি বঙ্গজের পরিচালনা পর্ষদ সভা ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ডিএসই তালিকাভুক্তি আইন অনুযায়ী বঙ্গজের পরিচালনা পর্ষদ সভা ১৮ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে।

সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভায় শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা হতে পারে।