বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত দুই টাকার নতুন মুদ্রা আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিসংবলিত দুই টাকা মূল্যমানের নতুন কয়েন বা ধাতব মুদ্রা আগামীকাল মঙ্গলবার থেকে বাজারে আসছে। এর আগে দুই টাকা মূল্যমানের ধাতব মুদ্রা বাজারে ছাড়া হলেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিসংবলিত দুই টাকার ধাতব মুদ্রা এটাই দেশে প্রথম প্রচলিত হচ্ছে। তবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি দিয়ে তৈরি এক টাকা মূল্যমানের ধাতব মুদ্রা বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাজারে ছাড়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে আগামীকাল এই মুদ্রা বাজারে ছাড়া হবে, যা পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখায়ও পাওয়া যাবে।দুই টাকা মূল্যমানের নতুন এই ধাতব মুদ্রার পাশাপাশি বর্তমানে প্রচলিত একই মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রা যথারীতি চালু থাকবে। নতুন দুই টাকার ধাতব মুদ্রার এক পিঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং অন্য পিঠে শাপলাসংবলিত বাংলাদেশের জাতীয় প্রতীক থাকবে।গোলাকার এই মুদ্রা তৈরি করা হয়েছে এআইএসআই-৪৩০ স্টেইনলেস স্টিল দিয়ে। এর ওজন ৫ দশমিক ৫ গ্রাম এবং ব্যস ২৪ মিলিমিটার।