বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত ১০, ২০ ও ৫০ টাকার নোট ৭ মার্চ আসছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিসংবলিত ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন তিন ধরনের নোট আগামী ৭ মার্চ বাজারে আসছে।প্রথম দিন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখার কাউন্টার থেকে নতুন ডিজাইনের এই নোটগুলো ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা এবং সব বাণিজ্যিক ব্যাংক থেকে এই নোট ইস্যু হবে।তিন সাইজের কাগজে এই নোটগুলো ছাপা হয়েছে। নতুন এই নোটগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান স্বাক্ষর করেছেন। নোটগুলো সিনথেটিক ফাইবারমিশ্রিত অধিক টেকসই কাগজে মুদ্রিত। কাগজে জলছাপ হিসেবেও ব্যবহূত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। প্রতিকৃতির নিচে অতি উজ্জ্বল ইলেক্টোটাইপ জলছাপে টাকার অঙ্ক লেখা আছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতির বাঁ পাশে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রামের জলছাপ আছে।এসব নতুন নোট বাজারে ছাড়া হলেও বর্তমানে প্রচলিত কাগুজে নোট এবং ধাতব মুদ্রা যথারীতি চালু থাকবে।