বছরে ২০ হাজার কোটি টাকা আয় করার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রেতাদের শর্ত পূরণ করে চুক্তিবদ্ধ উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ ওষুধশিল্প বিশ্ববাজারে নেতৃত্ব দেবে। চুক্তিবদ্ধ ওষুধ উৎপাদনের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের জন্য বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা আয় করার সুযোগ রয়েছে।এর পাশাপাশি বাংলাদেশি উদ্যোক্তারা ইচ্ছা করলে বছরে এক হাজার কোটি ডলার মূল্যের জেনেরিক ফার্মাসিউটিক্যাল পণ্য রপ্তানি করতে পারেন। ওষুধ রপ্তানির এ সুযোগ কাজে লাগাতে মহাজোট সরকার উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতি সহায়তা দিতে কোনো ধরনের কার্পণ্য করবে না।গতকাল রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘ওষুধশিল্পের বিশ্বায়ন’্রশীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এসব কথা বলেন। অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক কনসালটেন্ট (প্রা.) লিমিটেড এই সম্মেলনের আয়োজন করেছে। খবর ইউএনবির।জার্মানির সকরা টেক আরঅ্যান্ডডির প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক হেনিং বুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ওষুধশিল্প সমিতির মহাসচিব আবদুল মুক্তাদির, এশিয়া প্যাসিফিক কনসালটেন্টের ব্যবস্থাপনা পরিচালক হালিম গুনুয়ান প্রমুখ বক্তব্য দেন।বর্তমানে বাংলাদেশ ওষুধ উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ। দেশীয় কারখানাগুলো দেশের মোট চাহিদার প্রায় ৯৭ শতাংশ ওষুধ জোগান দিচ্ছে। বাংলাদেশে উৎপাদিত ওষুধ ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার প্রায় ৮০টি দেশে রপ্তানি হচ্ছে। বর্তমানে বাংলাদেশ প্রতিবছর ১০০ কোটি ডলারের ওষুধ রপ্তানি করছে।