বছরের প্রথম প্রান্তিকে এইচএসবিসির করপূর্ব মুনাফা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২ সালের প্রথম প্রান্তিকে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) গ্রুপ ৪৩০ কোটি মার্কিন ডলারের করপূর্ব মুনাফা অর্জন করেছে, যা ২০১১ সালের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি। এইচএসবিসির সদ্য প্রকাশিত বছরের প্রথম প্রান্তিকের অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, আলোচ্য সময়ে বাণিজ্যিক ব্যাংকিং, গ্লোবাল ব্যাংকিং, রিটেল ব্যাংকিং, সম্পদ ব্যবস্থাপনাসহ সব ক্ষেত্রেই এইচএসবিসির প্রত্যাশিত ফল অর্জিত হয়েছে। প্রবৃদ্ধির সিংহভাগই এসেছে হংকংসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার উদীয়মান অর্থনীতির দেশগুলো থেকে।এইচএসবিসি গ্রুপের প্রধান নির্বাহী স্টুয়ার্ট গালিভার বছরের প্রথম প্রান্তিকের ফলাফলকে এ বছরের জন্য এটি একটি চমৎকার সূচনা বলে আখ্যায়িত করেন। বিজ্ঞপ্তি।