বছরের শেষ কর্মদিবসে মূল্যসূচক ছিল ঊর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শেষ কর্মদিবসে গতকাল রোববার মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন।দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে হাতবদল হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে।প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সামান্য বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।দিনের শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৪ পয়েন্ট বেড়ে চার হাজার ২১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ২৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬২টির দাম বেড়েছে, কমেছে ৮৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জে ২৪৯ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ২২ কোটি টাকা বেশি। দিনের শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, তিতাস গ্যাস, প্রাইম ব্যাংক, এনবিএল, সামিট পাওয়ার ও ঢাকা ডায়িং।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৫৪ পয়েন্ট। সিএসইতে ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৫টির দাম বেড়েছে, কমেছে ৬২টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে ২৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা কম।