বছরের শেষ দিনে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ দুই স্টক এক্সচেঞ্জেই সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনও বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৬.৯৪ পয়েন্ট বেড়ে ৫২৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। এর আধা ঘণ্টার মধ্যে সূচক ৫৫ পয়েন্ট বেড়ে যায়। এর পর থেকে সূচকের তীর নিম্নমুখী হলেও পরে আবার ঊর্ধ্বমুখী হয় সূচক। আর এ অবস্থার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।এ দিকে গত এক বছরের হিসাবে দেখা যায়, এক বছরের ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩০৩৩ পয়েন্ট কমেছে। গত বছরের শেষ কর্মদিবস ৩০ ডিসেম্বর ডিএসইতে সূচকের অবস্থান ছিল ৮২৯০-তে আর আজ দিন শেষে সূচক দাঁড়িয়েছে ৫২৫৭ পয়েন্টে।আজ ডিএসইতে মোট ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৭টির দাম বেড়েছে। কমেছে ৫২টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ স্টক এক্সচেঞ্জটিতে ৫৫৯ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৩ কোটি টাকার বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো এমআই সিমেন্ট, বিডি থাই, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, আরএন স্পিনিং ও এস আলম কোল্ড রোল্ড স্টিল।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১২৫.৯১ পয়েন্ট বেড়ে ১৪৮৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৭টিরই দাম বেড়েছে। কমেছে ৪১টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪৪ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকার বেশি।