বটলার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেল ট্রান্সকম বেভারেজেস

বাংলাদেশে পেপসিকোর একমাত্র ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম বেভারেজেস লিমিটেড (টিবিএল) আবারও অর্জন করল ‘বটলার অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড ২০১৬। এই নিয়ে ষষ্ঠবারের মতো ট্রান্সকম বেভারেজেস এই সম্মান অর্জন করল। কয়েক বছর ধরে ট্রান্সকম বেভারেজেস বাংলাদেশের কোমল পানীয় বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে।
১৯ ডিসেম্বর ভারতের আগ্রায় অনুষ্ঠিত পেপসিকো বার্ষিক কনফারেন্সে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পেপসিকোর এই অঞ্চলের হেড অব ফ্র্যাঞ্চাইজি অপারেশনস সমুদ্র ভট্টাচার্যের হাত থেকে ট্রফি গ্রহণ করেন ট্রান্সকম বেভারেজেসের চেয়ারম্যান লতিফুর রহমান। ট্রান্সকম বেভারেজেসের পক্ষ থেকে অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন ট্রান্সকম গ্রুপের পরিচালক আরশাদ ওয়ালিউর রহমান ও সিমিন হোসেন, পেপসিকোর কান্ট্রি ম্যানেজার মানিশ মুলে, টিবিএলের উপব্যবস্থাপনা পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী, মহাব্যবস্থাপক (ফিন্যান্স ও এইচআর) এন কে ভৌমিক, মহাব্যবস্থাপক (সেলস) আসরার আলম, ন্যাশনাল সেলস ম্যানেজার আনিসুর রহমান এবং মার্কেটিং ম্যানেজার আরিফ হোসেন।
২০১৬ সালের অনবদ্য পারফরম্যান্সের জন্য পেপসিকোর সর্বোচ্চ ব্যক্তিগত অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রিং অব অনার’ অর্জন করেছেন আসরার আলম ও ‘পেপসি গেম চেঞ্জার অ্যাওয়ার্ড’ পেয়েছেন আনিসুর রহমান। এ ছাড়া টেরিটরি ডেভেলপমেন্ট ম্যানেজার সোহেল রানা ‘রিজিওন রিং অব অনার অ্যাওয়ার্ড’ ও কাস্টমার এক্সিকিউটিভ রেজাউল করিম ‘সি ই অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ অর্জন করেন।
পেপসিকোর একক ফ্র্যাঞ্চাইজি হিসেবে ট্রান্সকম বেভারেজেস অত্যন্ত সফলতার সঙ্গে বোতলজাত, বাজারজাত ও বিতরণ করে আসছে জনপ্রিয় সব পেপসিকো পানীয় যেমন পেপসি, সেভেনআপ, মিরিন্ডা, মাউন্টেন ডিউ, স্লাইস, ডায়েট পেপসি, সেভেনআপ লাইট এবং ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ড অ্যাকুয়াফিনা। ২০০৯ সালে ট্রান্সকম বেভারেজেস পেপসিকোর সর্বোচ্চ সম্মানজনক স্বীকৃতি ‘ইন্টারন্যাশনাল বটলার অব দ্য ইয়ার’ অর্জন করে। পেপসিকোর জনপ্রিয় ব্র্যান্ড সেভেনআপ সপ্তমবারের মতো বেস্ট বেভারেজ ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে। বিজ্ঞপ্তি