বদরগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ পৌর শহরের হক সাহেবের মোড় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ৬৬তম শাখার উদ্বোধন করা হয়েছে।রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল গতকাল রোববার শাখাটির উদ্বোধন করেন।শাখাটির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ সামাদ শেখ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এহসানুল আজিজ ও বদরগঞ্জ শাখার ব্যবস্থাপক কামরুল আহসান।প্রসঙ্গত, বদরগঞ্জে এটিই হচ্ছে কোনো বেসরকারি ব্যাংকের প্রথম শাখা।