বদরগঞ্জে সোনালী ব্যাংকের মহাক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংকের রংপুরের বদরগঞ্জ শাখা গতকাল বিষ্ণুপুর ইউনিয়নে র কচুবাড়ীর হাটে এক ‘মহাক্যাম্প’ স্থাপন করেছে। এতে ৬৫ জন কৃষকের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকার খেলাপি ঋণ আদায় হয়েছে।ব্যাংকের মহাব্যবস্থাপক আবু মুছা ক্যাম্পটি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপমহাব্যবস্থাপক শহিদুল ইসলাম, বদরগঞ্জ শাখার ব্যবস্থাপক এ টি এম রেজাউল করিম এবং বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী।