বনশ্রীতে এইচএসবিসির গ্রাহক সেবাকেন্দ্র চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার রামপুরার বনশ্রীতে নতুন একটি কাস্টমার সার্ভিস সেন্টার বা গ্রাহক সেবাকেন্দ্র চালু করেছে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি)। বাংলাদেশে এইচএসবিসির পার্সোনাল ফিন্যানশিয়াল সার্ভিসেসের প্রধান মো. শাফকাত হোসেন সম্প্রতি এই গ্রাহক সেবাকেন্দ্রের উদ্বোধন করেন। গ্রাহক সেবাকেন্দ্রটিতে অটোমেটেড টেলার মেশিন (এটিএম) ও ২৪ ঘণ্টা নগদ উত্তোলনের সুবিধা রয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ব্যাংকের কাস্টমার সার্ভিস অফিসার এই সেন্টারে গ্রাহকদের তথ্য ও সহায়তা দিতে উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।