বনশ্রীতে হ্যাপি মার্টের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান বেঙ্গল রিটেইলস লিমিটেড সম্প্রতি ঢাকার বনশ্রীতে তাদের চেইন স্টোর হ্যাপি মার্টের ষষ্ঠ শো-রুমের যাত্রা শুরু করেছে। শো-রুমের উদ্বোধন করেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম ও ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হ্যাপি মার্টের চিফ অপারেটিং অফিসার নবনুর ইসলাম খান। বেঙ্গলের সব গৃহস্থালি সামগ্রী ও আসবাবপত্র ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্লাস্টিক, মেলামাইন, স্টেইনলেস স্টিল, গ্লাস ওয়্যার; স্টিক, নন-স্টিক কুকিং ওয়্যার ইত্যাদি পণ্য পাওয়া যাবে হ্যাপি মার্টের শো-রুমে। বিজ্ঞপ্তি।