বনানী কাঁচাবাজার ফরমালিনমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানী কাঁচাবাজারকে গতকাল শনিবার ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) উদ্যোগে প্রাইম ব্যাংকের অর্থায়নে ফরমালিন শনাক্তকরণযন্ত্র বসানোর মাধ্যমে বাজারটিকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হলো।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এতে স্থানীয় সাংসদ এ কে এম রহমতুল্লাহ, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহ্মদ, প্রথম সহসভাপতি মো. হেলাল উদ্দিন ও পরিচালক পরিচালক মোহাব্বত উল্লাহ, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী,  বনানী সোসাইটি লিমিটেডের সচিব আবুল কাসেম  প্রমুখ উপস্থিত ছিলেন।