বনানী ১১-তে সিটি ব্যাংকের নতুন শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর বনানী ১১ নম্বর রোডে গতকাল বুধবার সিটি ব্যাংকের নতুন শাখার (বনানী লেকভিউ শাখা) উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ এবং গুলশান ক্লাবের প্রেসিডেন্ট আবু সাখাওয়াত যৌথভাবে শাখাটির উদ্বোধন করেন। আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের এমডি ও সিইও সোহেল আর কে হুসেইন, এএমডি ফারুক এম আহমেদ ও মাসরুর আরেফিন এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।