বনানীতে আইডিএলসি সিকিউরিটিজের শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের (আইডিএলসি-এসএল) ১০ম শাখা ঢাকার বনানীর ১১ নম্বর সড়কে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে।আইডিএলসি ফিন্যান্সের চেয়ারম্যান আনওয়ারুল হক এবং আইডিএলসি ফিন্যান্সের সিইও-এমডি ও আইডিএলসি সিকিউরিটিজের চেয়ারম্যান সেলিম আর এফ হুসেইন শাখাটির উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আইডিএলসি সিকিউরিটিজের এমডি মো. সাইফুদ্দিন, মহাব্যবস্থাপক ও সিএফও এইচ এম জিয়াউল হক খান, মার্চেন্ট ব্যাংকিংয়ের প্রধান মো. মনিরুজ্জামান। বিজ্ঞপ্তি।