বনানীতে আসছে জাপানি রেস্তোরাঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের শিশিকুরা লিমিটেড বাংলাদেশে ‘কোবে স্টেক অ্যান্ড সি ফুড’ নামে একটি রেস্তোরাঁ খুলতে যাচ্ছে। ১৫ ডিসেম্বর রাজধানীর বনানীতে এটি চালু হবে। এতে জাপানের কোবে বিফ (জাপানের এক ধরনের গরুর মাংস) পাওয়া যাবে। বাংলাদেশে শিশিকুরার এই রেস্তোরাঁ পরিচালনার জন্য লিও গ্লোবাল লিমিটেড নামে একটি কোম্পানি গড়ে তোলা হয়েছে। জাপানের বাইরে এই প্রথম কোনো দেশে শাখা রেস্তোরাঁ খুলতে যাচ্ছে শিশিকুরা। ২৩০ বছরের পুরোনো এই প্রতিষ্ঠানটি মূলত জাপানে রেস্তোরাঁ ও সুপারস্টোর পরিচালনা করে থাকে। লিও গ্লোবাল জাপান থেকে নানা ধরনের ব্যয়বহুল গরুর মাংস এ দেশে আমদানি করবে। এসবের পাশাপাশি এই রেস্তোরাঁয় বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবারও পরিবেশন করা হবে। ভোক্তারা ৫০০ থেকে দুই হাজার টাকার মধ্যে প্রতিটি খাবার খেতে পারবেন।