বনানীতে এমটিবি ব্রোকারেজ হাউসের শাখা উদ্বোধন
রাজধানীর বনানীতে সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ব্রোকারেজ হাউস ‘এমটিবি সিকিউরিটিজ লিমিটেড’-এর নতুন শাখা উদ্বোধন করা হয়। এমটিবির পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান, ঊর্ধ্বতন কর্মকর্তারা, নেতৃস্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।রাশেদ আহমেদ চৌধুরী বলেন, এমটিবি দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারে শক্তিশালী ভূমিকা রাখতে চায়। এ লক্ষ্যে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা প্রদানে এমটিবি বিশেষভাবে গুরুত্ব দিয়ে আসছে।আনিস এ খান বলেন, এমটিবি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সুবিধার্থে তাঁদের দোরগোড়ায় ব্রোকারেজ সেবা পৌঁছে দিতে চায়। তিনি আরও বলেন, এমটিবি উন্নততর ব্রোকারেজ সেবা নিশ্চিত করতে চায়, যাতে বিনিয়োগকারীরা অতি স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারেন। বিজ্ঞপ্তি।