বনানীতে এমটিবির দুটি এটিএম বুথ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি রাজধানীর বনানীতে ৮ কামাল আতাতুর্ক এভিনিউতে ৩৬ ও ৩৭তম এটিএম বুথ খুলেছে।এমটিবির প্রতিষ্ঠাতা পরিচালক ও অ্যাসোসিয়েট বিল্ডার্স করপোরেশনের চেয়ারম্যান সাইফউদ্দিন আহমেদ চৌধুরী বুথ দুটির উদ্বোধন করেন।অনুষ্ঠানে এমটিবির পরিচালক রাশেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান, অ্যাসোসিয়েট বিল্ডার্স করপোরেশনের পরিচালক এস সি ঘোষ, মোস্তাকুর রহমান, জাহিদুল ইসলাম, নাশিদ ইসলাম, সাবিনা আলম, শ্রাবন্তী দত্ত এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, গাজীপুর, কুমিল্লা, লাকসাম ও চৌদ্দগ্রামে এমটিবির এটিএম বুথ রয়েছে। বিজ্ঞপ্তি।