বনানীতে ওয়ালটন মেগাশপ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্য কেনাকাটায় তাৎক্ষণিক ব্যাংক-ঋণসুবিধা নিয়ে বনানীতে ওয়ালটন মেগাশপ যাত্রা শুরু করেছে। এখান থেকে সাধারণ ক্রেতারা ফ্রিজ, এসি, টিভি ও মোটরসাইকেলসহ সব ধরনের ইলেকট্রনিক্স পণ্য কিনতে পারবেন।গত শুক্রবার বনানী বাজারে কামাল আতাতুর্ক এভিউনিউয়ে ওয়ালটন মেগাশপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও স্থানীয় সাংসদ হুসেইন মুহম্মদ এরশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান। এ সময় বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মজিবুর রহমান, ওয়ালটন মেগাশপের চেয়ারম্যান মিজানুর রহমান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।অতিথিরা আশা প্রকাশ করে বলেন যে ক্রেতাদের ওয়ালটন ভালো সেবা দেবে এবং শুধু ব্যবসাই করবে না, ভবিষ্যতে সামাজিক কর্মকাণ্ডে অবদানও রাখবে।অনুষ্ঠানে জানানো হয়, বনানী মেগাশপের মাধ্যমে গ্রাহকদের আন্তর্জাতিকমানের সেবা নিশ্চিত করা হবে। এটি একটি নতুন ধারণা। এরই ধারাবাহিকতায় রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় এ ধরনের মেগাশপ গড়ে তোলা হবে।উল্লেখ্য, বিশ্বের ছয়টি দেশে ওয়ালটনের পণ্য রপ্তানি হচ্ছে।