বন্ড ছাড়ার প্রস্তাব নিয়ে আজ আবার আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দফা পিছিয়ে গেলেও নর্দার্ন পাওয়ার সলিউশনের ৫০ শতাংশ রূপান্তরযোগ্য বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদন নিয়ে আজ সোমবার আবার আলোচনা হতে পারে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায়।যদিও সভার নিয়মিত আলোচ্যসূচিতে বিষয়টি নেই, কিন্তু বিবিধ আলোচনায় বন্ডের অনুমোদনের প্রসঙ্গটি আসতে পারে। কেননা এ ব্যাপারে সরকারের প্রভাবশালী মহলের চাপ রয়েছে বলে এসইসি সূত্রে জানা গেছে।এসইসির একজন সদস্য গতকাল রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আজকের বৈঠকে নর্দার্ন পাওয়ার সলিউশনের বন্ডের অনুমোদনসংক্রান্ত আলোচনা হওয়ার বিষয়টি জানান। জানা গেছে, নর্দার্ন পাওয়ার সলিউশনের বর্তমান পরিশোধিত মূলধন ৯১ কোটি টাকা। রূপান্তরযোগ্য বন্ড ছাড়ার মাধ্যমে কোম্পানিটি তাদের মূলধন ১৭৫ কোটি টাকায় উন্নীত করতে চায়। বন্ডের আড়ালে শেয়ারবাজার থেকে অতিরিক্ত অর্থ তুলে নিতেই কোম্পানিটি নতুন এ কৌশল বেছে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ কারণেই ৬ এপ্রিল আলোচ্যসূচিতে থাকলেও শেষ পর্যন্ত বন্ডের অনুমোদন দেয়নি এসইসি। যদিও ওই দিন এসইসির পক্ষ থেকে বলা হয়েছিল, গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র না থাকায় অনুমোদন দেওয়া যায়নি। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে কমিশনের পক্ষ থেকে কোম্পানিকে চিঠি দেওয়া হবে বলেও জানানো হয়েছিল।