বন্ড ছাড়ার বিষয়ে প্রাইম ব্যাংক ও আইসিবির চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম ব্যাংক লিমিটেডের ২৫০ কোটি টাকার দ্বিতীয় বন্ড ছাড়ার বিষয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও প্রাইম ব্যাংকের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।সিটিগ্রুপের গ্লোবাল মার্কেটস এ বন্ডের প্রাইভেট প্লেসমেন্ট এজেন্ট হিসেবে কাজ করছে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর; সিটিব্যাংক এনএ, বাংলাদেশের গ্লোবাল করপোরেট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আবরার এ আনোয়ার; সিটিগ্রুপ গ্লোবাল মার্কেটস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রধান চিলমাত চিশতি এবং প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হক, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা আহমেদ কামাল খান চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।