বন্দর খোলা রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গাপূজা ও পবিত্র ঈদুল আজহার ছুটির সময় (১১ থেকে ১৯ অক্টোবর) সমুদ্র ও স্থলবন্দর এবং শুল্ক স্টেশনগুলোর কার্যক্রম সীমিত আকারে চালু রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর সরবরাহ স্বাভাবিক ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে এ দাবি জানায় ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি। ইতিমধ্যে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে তাদের সুপারিশও পাঠিয়েছে।
এফবিসিসিআই বলছে, চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর, বেনাপোল, সোনামসজিদ, হিলিসহ বিভিন্ন স্থলবন্দর ও শুল্ক স্টেশনের কার্যক্রম ঈদ ও দুর্গাপূজার ছুটির সময় সীমিত আকারে হলেও চালু রাখা প্রয়োজন।