বন্যাদুর্গত এলাকায় সহায়তা দেওয়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ ও দুর্গত মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাদুর্গত মানুষকে এ সহায়তা দেওয়ার অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল সোমবার বিকেলে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। 

এতে বলা হয়, সম্প্রতি দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় বন্যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়াসহ ফসল ও গবাদিপশুর ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি এসব অঞ্চলের অসহায় মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। এ অবস্থায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় জনগোষ্ঠীর মাঝে অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণের পরামর্শ দেওয়া যাচ্ছে।