বন্যার্তদের সহায়তায় মিডল্যান্ড ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড তার পাঁচ্চর শাখার মাধ্যমে দেশের বন্যাদুর্গত দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে। ব্যাংকের বার্ষিক সিএসআর ফান্ড থেকে এ বাবদ অনুদান দেওয়া হয় ২৫ লাখ টাকা। গত শুক্র ও শনিবার ব্যাংকের স্পনসর শেয়ারহোল্ডার কাজী জাফরউল্লাহ, স্থানীয় জেলা প্রশাসক ও ব্যাংকের পাঁচ্চর শাখার শাখা প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ফরিদপুর জেলার বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। তাঁরা বন্যাদুর্গত পরিবারের সদস্যদের জনপ্রতি পাঁচ শ টাকা ও দশ কেজি করে চাল বিতরণ করেন। বিজ্ঞপ্তি।