বন্যায় যুক্তরাজ্যে চাকরির বাজার চাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতকালীন বন্যা যুক্তরাজ্যের চাকরির বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। এই বাজারে এখন চাঙাভাব লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে সরকারি বেশ কিছু বিভাগ জনবল নিয়োগ দিয়েছে। আজ মঙ্গলবার দেশটির মানবসম্পদ বিভাগ এ তথ্য জানিয়েছে।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, বন্যার কারণে জমে যাওয়া ময়লা-আবর্জনা পরিষ্কারে ইতিমধ্যে নতুন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। কেবল নির্মাণশিল্পে ২৫০ মিলিয়ন পাউন্ডের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
অন্যদিকে খারাপ আবহাওয়ার কারণে বিচ্ছিন্ন হওয়া বিদ্যুতের সংযোগ পুনরায় স্থাপনে এ ধরনের প্রতিষ্ঠানগুলো নতুন লোক নিয়োগ দিয়েছে। অর্থনীতিবিষয়ক সব খাতে জনবল নিয়োগের সম্ভাবনা রয়েছে, যা ২০০৮ সালের পর এটাই প্রথম।
ম্যানপাওয়ার গ্রুপস ইউকের ব্যবস্থাপনা পরিচালক মার্ক চাহিল বলেন, যুক্তরাজ্যের চাকরির বাজার বর্তমানে ‘টার্নিং পয়েন্টে’ পৌঁছেছে। তিনি বলেন, ‘আমরা জোর দিয়ে এটা বলতে পারি যে চাকরির বাজারে এটি এক উজ্জ্বল সম্ভাবনা।’