প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা শহরের সদর রোডে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১২১তম শাখার কার্যক্রম সম্প্রতি শুরু হয়েছে। ব্যাংকের পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা প্রধান অতিথি হিসেবে শাখাটির শুভ উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন খুলনা জোনের প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মঞ্জুরুল আলম এবং বিশেষ অতিথির বক্তব্য দেন বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন। বিজ্ঞপ্তি।