বরিশাল ও খুলনায় গ্রামীণফোনের বিল পে সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন খুলনা ও বরিশালের ২১টি জেলা ও ২০টি উপজেলায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডব্লিউজেডপিডিসিএল) প্রায় ১০ লাখ গৃহস্থালি গ্রাহকের কাছ থেকে বিল সংগ্রহ করবে। এই বিল-পে সেবার বিষয়ে গ্রামীণফোন ও ডব্লিউজেডপিডিসিএলের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। গ্রামীণফোনের ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান এরওয়ান জ্য আলেক্সান্ডার গেলবার্ট ও ডব্লিউজেডপিডিসিএলের কোম্পানি সচিব আবদুল মোতালেব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় ডব্লিউজেডপিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দীন ও গ্রামীণফোনের প্রধান আর্থিক কর্মকর্তা দিলীপ পাল উপস্থিত ছিলেন। বিল পে হলো এ দেশের গ্রাহকদের জন্য গ্রামীণফোনের একটি মোবাইল আর্থিক সেবা (এমএফএস)। বর্তমানে গ্রামীণফোন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং চিটাগাং ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটির গ্রাহকদের এ সেবা দিচ্ছে।
বিজ্ঞপ্তি