বরিশালে অটবির শোরুম উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের বগুড়া রোডে সম্প্রতি অটবির একটি শোরুম খোলা হয়েছে। এতে অটবির সব ধরনের আসবাবপত্র প্রদর্শন ও বিক্রি হবে।শাখাটির উদ্বোধন করেন বরিশালের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের সচিব আবদুল মোতালেব হাওলাদার, প্রেসক্লাবের সভাপতি এস এম ইকবাল এবং অটবির প্রধান মানবসম্পদ কর্মকর্তা ফেরদৌস হোসেন, রিজিওনাল ম্যানেজার মো. সামসুদ্দোহা শিমুল ও মাহমুদ হোসেন, জোনাল ম্যানেজার জন সার্টন মুন্সি ও ফখরুদ্দিন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।