বরিশালে আল-আরাফাহ্ ব্যাংকের ব্রোকারেজ হাউসের শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের হেমায়েতউদ্দিন রোডে সম্প্রতি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্রোকারেজ হাউসের শাখা খোলা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ব্রোকারেজ হাউস শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ সামাদ শেখ। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাসুদুল বারী, ভাইস প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ ও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।