বরিশালে এনসিসি ব্যাংকের শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম দিন থেকেই অনলাইন-সুবিধা নিয়ে বরিশাল শহরে এনসিসি ব্যাংক লিমিটেডের ৮১তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাংসদ এম হারুনুুর রশীদ আনুষ্ঠানিকভাবে শাখার কার্যক্রম উদ্বোধন করেন।ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস, বাকেরগঞ্জ উপজেলা চেয়রম্যান সামছুল আলম এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক গোলাম মোস্তফা বিশেষ অতিথি ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ।আধুনিক ব্যাংকিং-সুবিধা নিয়ে বরিশাল শহরে এনসিসি ব্যাংকের নতুন শাখা খোলা হয়েছে।