বরিশালে থ্রিজি চালু করেছে গ্রামীণফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন বিভাগীয় শহর বরিশালে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করেছে। ফলে এখন থেকে বরিশালের কাশীপুর বাসস্ট্যান্ড, বৈদ্যপাড়া, নাতুল্লাহ বাঁধ বাসস্ট্যান্ড, সিনহা রোড কাউনিয়া, গোরস্থান রোড, কিরদ মুখার্জী লেন, নাজির মার্কেট, শাহপাড়া, সার্কিট হাউস, পুলিশ লেন, লঞ্চঘাট, মেডিকেল কলেজ, স্টেডিয়াম এবং আমতলা ও রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় এ সেবা পাওয়া যাবে। গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ উপলক্ষে গত সোমবার গ্রামীণফোনের আঞ্চলিক কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র মো. আহসান হাবিব কামাল। অনুষ্ঠানে গ্রামীণফোনের আঞ্চলিক প্রধান এ এম সাজ্জাদ হোসেন ও টেকনোলজি রিজিয়ন হেড নন্দন কুমার সাহা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।